সরস্বতী পূজোয় আধুনিক চিন্তা ও আলোক সজ্জায় চমক তিলুড়ী বৈদ্যপাড়ার।

সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়া জেলায় যে কয়টি সরস্বতী পুজো তাদের চিন্তা , ভাবনা সহযোগে সরস্বতী পুজো কে একটা অন্যমাত্রা দেয় তিলুড়ী বৈদ্যপাড়া তাদের মধ্যে অন্যতম।

সারা বছর ধরে আবির, সুমিত, অভিজিৎ, সোনু , অমিত, নিরুপম, জয়দেব, কাজল সহ পুরো ওদের টিমের লক্ষ্য থাকে কিভাবে সরস্বতী পুজোতে ব্যতিক্রমী কিছু করে দারুন কিছু করা যায় যাতে গ্রামের দর্শকদের তারা আনন্দ দিতে পারে।

এই কাজে তারা সফল।
২০২৩ সালের তাদের সরস্বতী পূজায় আলোকসজ্জা, ফুল দিয়ে মণ্ডপ সজ্জা,বর্তমান যুবক, যুবতীদের কথা মাথায় রেখে সুদৃশ্য সেলফি জোন দারুণভাবে নজর কাড়ে। সেলফি জোনে অসংখ্য যুবক, যুবতীর সেলফি নেওয়া তাদের মুখে হাসি ফোটায়।

মাত্র ১৬, ১৭ বছরের কিশোর মিলন পালের প্রতিমা বিশেষভাবে নজর কাড়ে।

সব মিলিয়ে তিলুড়ী বৈদ্য পাড়ার সরস্বতী পুজো এবার জমজমাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *