শিল নোড়া ষষ্ঠী পালিত হল বাড়িতে বাড়িতে।

আবদুল হাই, বাঁকুড়াঃ প্রাচীন লোক উৎসব হল শিল নোড়া ষষ্ঠী বা শীতলষষ্ঠী। সরস্বতী পুজোর পরদিনই এই উৎসব হয় বাংলার প্রান্তে প্রান্তে। কালের স্রোতে আসতে আসতে বিলুপ্ত হয়ে যেতে বসেছে শিল নোড়া তবুও এখনো প্রায় প্রত্যেক বাড়িতে বাড়িতে শিল নোড়ার দেখা যায়।আর এই শিল নোড়ার পুজো হয় আজকের দিনে। বাড়িতে বাড়িতে শিল নোড়ার পুজোর চিত্র উঠে এল আমাদের সাংবাদিক আবদুল হাই এর ক্যামেরায়।এদিন শিল নোড়া বিশ্রাম পায় কারণ বাড়িতে রান্না বন্ধ ।শিল নোড়ার ব্যবহার আসতে আসতে কমে যাচ্ছে ।আর মানুষও ভুলে যাচ্ছে শিলাষষ্ঠীর আরাধনা।কি ভাবে শিল নোড়ার পুজো করা হয় আজ ? আগের দিনে শিল নোড়াকে প্রথমেই খুব ভালো করে ধোয়া হয়। তারপর শিল নোড়াকে তেল হলুদ মাখিয়ে সিঁদুরের টিপ দেওয়া হয়। সাথে দেওয়া হয় শ্বেত চন্দনের ফোঁটা। জোড়া কলা,বাঁশ পাতা, এবং ২১ টি সজনে ফুল দেওয়া হয়। নতুন গামছা ঢেকে দেওয়ালের গায়ে ঠেকিয়ে রাখা হয়। এরপর শীতলা দেবী জ্ঞানে পুজো করা হয়।আর এই শিল নোড়া ষষ্ঠী বা শীতলষষ্ঠীর চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের বাড়িতে বাড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *