উত্তরবঙ্গে চা বলয়ে সাংসদ এবং বিধায়কদের বাড়ির সামনে ধর্না চলছে তৃণমূলের।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- উত্তরবঙ্গে চা বলয়ে সাংসদ এবং বিধায়কদের বাড়ির সামনে ধর্না চলছে তৃণমূলের।আজ দ্বিতীয় দিনে পড়ল সেই ধরণা কর্মসূচি।
শনিবার সকাল থেকে কালচিনি ভাটপাড়া চা বাগানে বিজেপি বিধায়ক বিশাল লামার বাড়ির কিছুটা দূরে তৃণমূলের ধর্ণা চলছে । তৃণমূল চা বাগান ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাঁও জানান চা শ্রমিকদের পি এফ সমস্যা, চা বলয়ে আধার শিবির করা সহ একাধিক দাবিতে দশদিনের ধর্ণা কর্মসূচি নেওয়া হয়েছে আগামী ৫ ফেব্রুয়ারি অবধি চলবে এই কর্মসূচি । যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন ভাটপাড়া চা বাগানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *