খাতড়ায় প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে এক হাত নিতে দেখা গেল ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জী কে।

আবদুল হাই, বাঁকুড়াঃ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বাঁকুড়া জেলা কমিটির ডাকে খাতড়ায় প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে এক হাত নিতে দেখা গেল ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জী কে। সরাসরি মিডিয়ার বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন,’পশ্চিমবাংলার মিডিয়ার ওপর রাগ করা চলে না কারণ তাদের নাকি ভিটামিনের অভাব হয়ে গেছে’। তিনি হুঁশিয়ারি দিয়ে এও বলেন কেন্দ্রের দল যদি দুর্নীতিগ্রস্থ বিডিওদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না গ্রহণ করে তাহলে তাদেরকে সরাসরি ময়দানে নামতে হবে।

পঞ্চায়েত ভোটের পূর্বে বামেদের এই ধরনের জনসভা দলীয় কর্মীদের জন্য অনেকটাই বাড়তি অক্সিজেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *