জি বাংলা খ্যাত অঙ্কিতা ভট্টাচার্য সাঁকরাইলে উন্মাদনা ৮ থেকে ৮০ সংগীত ভক্তদের।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : রামচন্দ্রপুরের দ্য এক্স গ্রুপের পক্ষ থেকে এক সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হল। প্রাক্তন ছাত্র ছাত্রীদের একত্র করারই মূল উদ্দেশ্য এই এক্স গ্রুপের। পুরনো দিনের স্মৃতিকে রোমন্থন করার পাশাপাশি জি বাংলা খ্যাত অঙ্কিতা ভট্টাচার্যের গানে মাতলো সাঁকরাইল প্রাপ্তনীরা। এক্স গ্রুপের প্রথম বছর এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী দিনে বিভিন্ন সামাজিক কাজে ব্রতী হওয়ার অঙ্গীকার করল এক্স গ্রুপ। প্রাক্তনী সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল, সাঁকরাইল মহিলা সমিতির সভানেত্রী নাসিমা কাজী, বিশিষ্ট সমাজসেবী তপন পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী এবং অভিভাবকগণ। প্রবল উন্মাদন এবং উৎসাহের সহিত অঙ্কিতার প্রাণোচ্ছল গান উপলব্ধি করল অনুষ্ঠানে আগত সকল শ্রোতাগণ। দু’ঘণ্টা পারফরমেন্সে মাতিয়ে দিল সাঁকরাইল গানে গানে অঙ্কিতা ভট্টাচার্য। অনুষ্ঠানের শেষে শ্রোতাদের মধ্যে গুঞ্জন শোনা গেল এমন অনুষ্ঠান সচরাচর কমই হয় খুবই ভালো লাগলো! আগামী দিনের দিকে তাকিয়ে রইল সাঁকরাইলবাসী এক্স গ্রুপের এমন মন মাতানো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আশায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *