পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- স্কুল ভবনের কার্নিশের চাঙর ভেঙে মাথা ফেটে জখম হলো এক স্কুল ছাত্রী। শুক্রবার ঘটনাটি ঘটে বর্ধমান শহরের খোসবাগান এলাকায় বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুলের প্রাথমিক বিভাগের এক ছাত্রীর।এদিন তৃতীয় শ্রেণীর এক ছাত্রী রাম্পা চন্দ্র টিফিন টাইমে বেরোনোর সময় হঠাৎই ছাদের বাইরের দিকের কার্নিসের চাঙ্গর খসে পড়ে আহত হয়। চাঙ্গরের আঘাতে তার মাথা ফেটে গেলে শিক্ষক এবং স্কুলের কর্মীরা তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর ওই ছাত্রীকে ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্কুলের ছাত্রী ও অভিভাবকদের মধ্যে। পুরনো স্কুল ভবনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ তুলেছেন অভিভাবকরা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন হরিসভা প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক। তিনি জানান এই দুর্ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
স্কুল ভবনের কার্নিশের চাঙর ভেঙে জখম এক ছাত্রী।












Leave a Reply