ভ্যালেন্টাইন্স দিবসে আনান্দদান”১৪ ই ফেব্রুয়ারি ২০২৩ ক্ষুদ্র প্রয়াস স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—ভ্যালেন্টাইন্স দিবসে আনান্দদান”১৪ ই ফেব্রুয়ারি ২০২৩ ক্ষুদ্র প্রয়াস স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে, ইংলিশ বাজার নরসিংহ কুপ্পা গ্রামের পিছিয়ে পড়া শতাধিক শিশুদের নিয়ে খেলাধুলার মাধ্যমে নানান ধরনের প্রতিযোগিতা, ফুটবল খেলা,সকলের জন্য মধ্যাহ্নভোজন ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষুদ্র প্রয়াসের সম্পাদক অঙ্কিতা সান্যাল, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুভজিৎ দাস, মাড়োয়ারি যুব মঞ্চের সদস্য প্রকাশ আগরতলা, গ্রামের ফ্রি কোচিংয়ের শিক্ষক ধ্রুব দাস প্রমূখ। উল্লেখ্য ক্ষুদ্র প্রয়াস ও মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে পিছিয়ে পড়া এই গ্রামে নিয়মিত ৫০ জন বাচ্চাদের ফ্রি কোচিং সেন্টার চালানো হয় এবং সেই সমস্ত বাচ্চাদের আনন্দদানের জন্য আজকে ভ্যালেন্টাইন্স দিবসে অভিনব আনন্দদান অনুষ্ঠান করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *