জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দিন দিন লুপ্ত হতে বসেছে বাউল শিল্পীদের কদর। তবুও সেই শিল্পীদের বাঁচিয়ে রাখতে জলপাইগুড়ির খড়িয়া অঞ্চলের উত্তর সুকান্ত নগরের বাসিন্দারা সেই শিল্পীদের কদর বাড়াতে পূর্ব পুরুষদের আমন্ত্রণে আনা বারুল শিল্পীদের দারা দুইদিন ব্যাপী বাউল গানের আসর বসালো।আয়োজনে উত্তর সুকান্ত নগর কালি মন্দির কমিটির সদস্যরা।দুইদিন ধরে চলা বায়ুল গান শুনতে অসংখ্য মানুষের ভিড় দেখা গিয়েছিল এখানে। এলাকার বাসিন্দারা বলেন তিস্তা নদী সংলগ্ন এলাকার মানুষ রা এখানে দুইদিন ধরে এই গানের মজা ও আনন্দ উপভোগ করে। জলপাইগুড়ি ছাড়াও উত্তর বঙ্গের বিভিন্ন জায়গা থেকে বাউল শিল্পীরা এখানে উপস্থিত হয়ে তাদের সুমধুর শিল্পী সত্ত্বা তুলে ধরেন।যা মানুষ দের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল এখানে।
লুপ্ত হচ্ছে বাউল গান, তবুও জনপ্রিয়তা কমেনি এই শিল্পী দের গুরুত্ব।












Leave a Reply