ভোর রাত থেকে ভক্তদের লাইন নদিয়ার মাজদিয়া কৃষ্ণগঞ্জ এলাকার শীব মন্দিরে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ মহা শিবরাত্রি। সারা দেশের ভক্তরা আজকের দিনে শিবের মাথায় জল ঢালেন, তার পুজো করেন। নদিয়ার মাজদিয়া কৃষ্ণগঞ্জ এলাকায় রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। শিবনিবাস মন্দির, যেটি তৈরি করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। জানা যায়, বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি মাজদিয়া শিব নিবাস অঞ্চলে আসেন একবার। তার পরেই তিনি এই মন্দিরটি বানান। এছাড়াও আরও অনেক বিস্তর কাহিনী রয়েছে এই শিবনিবাস মন্দির ঘিরে। বর্তমানে এই মন্দিরের জনপ্রিয়তা ছড়িয়েছে গোটা বিশ্বে। বহু দূর দূরান্ত থেকে ভক্তের ঢল আসেন এই শিব নিবাস মন্দিরে পুজো দিতে। বিশেষত শিবরাত্রি উপলক্ষে শিবনিবাস মন্দির প্রাঙ্গণে বসে একটি মেলা। করোনা মহামারীর কারণে বিগত দুই বছর সেই মেলা বসতে পারেনি। তবে এবারে বদলে গেছে চিত্রটা, প্রশাসনের নির্দেশে মেলা বসেছে শিবরাত্রির বেশ কয়েকদিন আগেই। আজকের দিনে বহু দূর দূরান্ত থেকে কেউ পায়ে হেটে কেউবা গাড়িতে করে ভক্তরা আসেন শিবের মাথায় জল ঢালতে ও ভক্তি সহকারে পুজো দিতে।
ভোর রাত থেকে ভক্তদের লাইন পরে মন্দির চত্বরে পুজো দেওয়ার জন্য। আশা করা যাচ্ছে এই দুই দিন শিবনিবাস মন্দিরে থাকবে ভক্তদের সমাগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *