শিবরাত্রি উপলক্ষে ১০৮ শিব মন্দিরে জল ঢাললেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বর্ধমান শহরে ১০৮ শিব মন্দির। বহু পুরনো এই শিব মন্দিরে দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন বাবার মাথায় জল ঢালতে। আজ মহা শিবরাত্রি সেই উপলক্ষে প্রতি বছরের মত এ বছরও জাঁকজমক সহকারে পূজো হচ্ছে এবং পাশাপাশি শিবরাত্রি উপলক্ষে বসেছে মেলা। শিবরাত্রি উপলক্ষে আজ ১০৮ শিব মন্দিরে শিবের মাথায় জল ঢাললেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াংকা সিংলা। ১০৮ শিব মন্দিরে নটরাজ মূর্তি শুভ উদ্বোধন করেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা।ক্যামেরার মুখোমুখি হয়ে জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, আগেও মন্দিরে আমার খুব ভালো লাগে এখানে। আজ শিবরাত্রির দিন এই জায়গাটা আলাদা মাদুর্য আছে। ট্রাস্ট বোর্ডের তরফ থেকে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন রকম সৌন্দর্যায়ন উপর জোর দেওয়া হয়েছে এটা দেখে খুব ভালো লাগছে। এই ট্রাস্টবোর্ড খুব ভালো কাজ করছে। ১০৮ শিব মন্দিরের ট্রাস্টবোর্ডে এক সদস্য বলেন, প্রতিবছরের ন্যয় এ বছরও শিবরাত্রি উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। মন্দিরের পাশেই বসেছে মেলা সেখানেও প্রচুর সংখ্যক মানুষ আসছেন। বিকালের পর থেকে আরও মানুষের সংখ্যা বাড়বে। আজ সন্ধ্যাকালীন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পার্বতী বাউল। ট্রাস্টবোর্ডের তরফ থেকে মন্দিরের বিভিন্ন রকম সৌন্দর্যায়ন উপর জোর দেওয়া হয়েছে এবং আগামী দিনও আমরা চেষ্টা করব আরো সুন্দরভাবে এই ১০৮ শিব মন্দির কে গড়ে তোলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *