দক্ষিণেশ্বরের যোগদা সৎসঙ্গ মঠে আয়োজিত হল বিশেষ সৎসঙ্গ অনুষ্ঠান।

প্রকাশ কালি ঘোষাল:- দক্ষিণেশ্বর যোগদা সৎসঙ্গ মঠে ওয়াইএসএস এবং এসআরএফ-এর পক্ষ থেকে এক বিশেষ সৎসঙ্গ অনুষ্ঠানের আয়োজিত হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়াএর অধ্যক্ষ ও আধ্যাত্মিক প্রধান শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরি । গঙ্গার পাড়ে ওয়াইএসএস-এর শান্ত নির্জন আশ্রমিক পরিবেশে ওয়াইএসএস সন্ন্যাসীগণ সম্মিলিত কীর্তন দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন। আটশো-রও অধিক ভক্তের উপস্থিতিতে স্বামী চিদানন্দজি তাঁর এক অনুপ্রেরণামূলক ভাষণ পেশ করেন। এই অনুষ্ঠানে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এসআরএফ-এর সদর দপ্তর থেকে যাত্রা শুরু করে প্রায় এক মাসের ভারত সফরে স্বামী চিদানন্দজি বর্তমানে ওয়াইএসএস-এর বিভিন্ন আশ্রম পরিদর্শন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *