পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং বর্ধমান থানার সহযোগিতায় বর্ধমান শহরের টাউন হল প্রেক্ষাগৃহে সেফ ড্রাইভ লাইভ কর্মসূচি এবং বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য শিবির এবং সাংবাদিকদের হেলমেট বিতরণ করা হল। পশ্চিমবঙ্গ সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ গানে নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পাশাপাশি মানুষকে সচেতন করতে বর্ধমান থানার উদ্যোগে একটি সচেতনতামূলক নাটক পরিবেশন করা হয়। এছাড়াও বর্ধমান থানার সহযোগিতায় আজ টাউন হলে টোটো চালক এবং গাড়ির ড্রাইভারদের জন্য বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক অতনু ব্যানার্জি, ডিএসপি ট্রাফিক টু রাকেশ চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী এবং বর্ধমান থানার মেজ বাবু পুষ্পেন্দু জানা, বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্র সিং সালুজা সহ বিশিষ্ট গুণী ব্যক্তিরা। ডিএসপি ট্রাফিক অতনু ব্যানার্জি বলেন, বর্ধমান মিউনিসিপাল বয়েজ স্কুলে এক ছাত্র ভালো কথা বলে গেল কিন্তু আমি একটা কথা বলতে চাই যখন তাদের অভিভাবকরা তাদের স্কুলের দিতে এবং নিতে আসেন তখন যেভাবে গাড়িগুলো রাখা থাকে তাদের যানজটের সৃষ্টি হয়। যদি গাড়িগুলো একটু ভালো করে রাখা যায় তাহলে হয়তো আর এইরকম সমস্যা হবে না। এক টোটো চালক বললেন যে হঠাৎ করে গাড়ি থামিয়ে দিলে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আমি টোটো চালকদের বলবো আপনারা যখন যাত্রী উঠাবেন বা নামাবেন তখন একটু বাঁদিকে দাঁড়িয়ে করবেন এবং হুট করে এদিকে ওদিকে ঘুরে যাবেন না। ডিএসপি ট্রাফিক ২ রাকেশ চৌধুরী বলেন, একটা কথা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এটা মোটামুটি আমরা সবাই জানি। অনেকে মেনে চলার চেষ্টা করি হয়তো অনেক সময় করে উঠতে পারি না। সেটারই আরেকটা অংশ আজকের এই অনুষ্ঠান। আমাদের আজ বিনামূল্য চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য শিবির সেটারই একটা অংশ। আর আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সাধারণ মানুষকে সচেতন করতে।
পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং বর্ধমান থানার সহযোগিতায় সেফ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচি।












Leave a Reply