দীর্ঘ তিন মাস হল কল খারাপ হয়ে পড়ে আছে সারাই করার কোন উদ্যোগী দেখা যাচ্ছে না পঞ্চায়েত সদস্যের অভিযোগ এলাকাবাসীর।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : জল ই জীবন জল না হলে মানুষ বাঁচে না আর সেই জল যখন পাওয়া না যায় তখন হয় কষ্ট। দীর্ঘ তিন মাস যাবৎ পামকল খারাপ হয়ে পড়ে আছে , হুঁশ নেই পঞ্চায়েত সদস্যের অভিযোগ এলাকা বাসীর। কেনা জলের উপর ভরসা করতে হচ্ছে এলাকায় বাসিন্দাদের। এলাকায় যদিও বা টাইম কল আছে, সব ঘরে ঘরে টাইম কল নেই । যারা টাইম কলে জল খাচ্ছে তারা বলছে টাইম কলের জল ভালো নয়, জল খেয়ে পেট খারাপ করছে, তাই তাদের কেনা জলের উপর ভরসা করতে হচ্ছে। সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর পঞ্চায়েতের অধীনে মানিকপুর সরদারপাড়া এলাকার কলের বেহাল অবস্থা। দেখেও দেখতে পাচ্ছি না পঞ্চায়েতে মেম্বার তথা পঞ্চায়েতের প্রধান। কবে কল সারাই হবে আবার ভালো জল পাওয়া যাবে সেই দিকে তাকিয়ে আছে আপামর মানিকপুর সরদার পাড়ার এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *