মানিকচকে শট সার্কিট থেকে আগুন! আগুনে পুড়ে ধুলিস্যাৎ দুটি বাড়ি!

নিজস্ব সংবাদদাতা, মালদা:––মানিকচকে শট সার্কিট থেকে আগুন! আগুনে পুড়ে ধুলিস্যাৎ দুটি বাড়ি! ক্ষতি আনুমানিক ৩-৪ লক্ষ টাকা দাবি গৃহকর্তার। মালদার মানিকচককে চৌকিমির দাদপুর গ্রাম পঞ্চায়েতের সালাবাত গঞ্জ এলাকায় বৃহস্পতিবার ভোরে শট সার্কিট থেকে দুটি বাড়ি আগুনে পুড়ে ধুলিস্যাৎ হয় এমনই তাই জানা গেছে স্থানীয় সূত্রে।বাড়ির খাদ্য সামগ্রী,বস্ত্র,বাসন জিনিস পত্র এবং সঞ্চিত শস্য পুড়ে নষ্ট হয়ে গেছে।গৃহ কর্তা শেখ জামালের দাবি প্রায় তিন থেকে চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।গৃহকর্তার মাথায় আকাশ যেন ভেঙে পড়েছে। ঘটনস্থলেই আসে দমকলের একটি ইঞ্জিন। প্রতিবেশী ও দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।কিন্তু ততক্ষণে আগুন গ্রাস করেছে বাড়ির সমস্ত সরঞ্জাম।ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে আছেন। বৃহস্পতিবার সকালে মালদা জেলা পরিষদ সদস্য প্রতিনিধি তথা বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বস্ত্র সামগ্রী কাপড়, লুঙ্গি, চাল, আলু ও ত্রিপাল দিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন।ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পাশে থাকার জন্য মোয়াজ্জেম হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *