দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই খুনের কিনারা করল বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মৃতের স্ত্রী ও বেয়াইকে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মার্চ রাত্রে বাড়িতে কেউ না থাকার সুবাদে সদাইপুর থানার পারুলিয়া গ্রামের বাসিন্দা নবীন অঙ্কুরকে খুন করে তাঁর স্ত্রী মায়া অঙ্কুর ও বেয়াই সঞ্জিত ডোম। পরদিন সকালে গ্রামের মানুষজন দেখতে পান একটি মাঠে নবীন অঙ্কুরের মৃতদেহ পড়ে রয়েছে। খবর দেওয়া হয় সদাইপুর থানার পুলিশকে। সদাইপুর থানার পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। কিন্তু মৃতের পুত্র ও কন্যা দাবী করে তাঁর বাবাকে খুন করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে মৃতের স্ত্রী মায়া অঙ্কুরকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। কিন্তু তাঁর অসংলগ্ন কথাবার্তায় পুলিশ ধরে ফেলে। এই খুনে কে কে সামিল ছিল তা মায়া অঙ্কুর সমস্ত কথা পুলিশকে জানায়। তারপর সদাইপুর থানার পাঁড়ুই থানার নিতুড়িয়া গ্রামের বাসিন্দা সঞ্জিত ডোমকে গ্রেপ্তার করে। সম্পর্কে তিনি মৃতের বেয়াই। পেশায় তিনি বোলপুরের একটি গেস্ট হাউসের গার্ডের কর্মী। তিনিও সদাইপুর থানার পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে নেন। তিনি জানান, আমরা ৫ বছর ধরে একে অপরকে প্রেম করি। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল নবীন অঙ্কুর। তাই তাঁকে রাস্তা থেকে হঠানোর সিদ্ধান্ত নি। আজ দুজনকে সিউড়ি আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশী হেফাজত চাওয়া হলে বিচারক ৬ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।
স্বামীকে খুনের দায়ে স্ত্রী ও বেয়াইকে গ্রেপ্তার করল পুলিশ।












Leave a Reply