ডি এ এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ব্যর্থ ধর্মঘট ইন্দাসে।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ রাজ্য রাজনীতিতে বাজার গরম মত অনেকগুলি ইস্যু আছে এই মুহূর্তে যা নিয়ে প্রতিদিন যথারীতি চলছে রাজনীতির তরজা, এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের ডি এ এর দাবিতে মিটিং , মিছিল , গণবস্থান একটা নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক ময়দানে।
বিভিন্ন রাজনৈতিক দল প্রতিদিন শিক্ষক সংগঠনগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাজার গরম করার চেষ্টা করে যাচ্ছেন। শুধু তাই নয়, সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ডাক দেয়া হয়েছে ধর্মঘটে কিন্তু বাস্তবে সেই ধর্মঘটের কোন প্রভাব পড়েনি সারা ইন্দাস জুড়ে।
আজ ইন্দাসের সমস্ত প্রাথমিক স্কুল, হাই স্কুল, জুনিয়র হাই স্কুল, মাদ্রাসা, কলেজ ছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি যথারীতি প্রতিদিনকার মতোই খোলা আছে এবং পঠন পাঠন চলছে নিয়ম মতই আর সেই রকমই চিত্র উঠে এলো আমাদের সাংবাদিকের ক্যামেরায়, সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আজকের ধর্মঘট যে ব্যর্থই সে কথা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *