বি.এড কলেজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন বি.এড কলেজের নাইট গার্ডের কর্মী। মৃতের নাম অনুপ বীরবংশী। বয়স 58 বছর। তিনি
দুবরাজপুর ব্লকের হেতমপুরের প্রতীচী ডোমপাড়ার বাসিন্দা।
বক্রেশ্বর বিএড কলেজের নাইট গার্ডের কর্মী ছিলেন। তিনি দীর্ঘ ৩ বছর ধরে ঐ কলেজে কাজ করতেন। পাশাপাশি তাঁর স্ত্রীও ঐ কলেজে রান্নার কাজ করতেন। আজ সকালে বি.এড কলেজে কাজ করতে আসেন কর্মীরা। তখন তাঁরা দেখেন কলেজের একটি বর্ধিত নির্মাণ কার্যের কক্ষে ঝুলন্ত অবস্থায় অনুপ বীরবংশীর মৃতদেহ রয়েছে। খবর দেওয়া হয় দুবরাজপুর থানার পুলিশকে। দুবরাজপুর থানার পুলিশ মৃতদেহটি দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। তারপর ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *