নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সমস্ত সরকারি কর্মচারীরা তাদের ডি এর দাবিতে একদিনের ধর্মঘটের ডাক দেয় গোটা রাজ্যজুড়ে। তাদের দাবি সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কর্ম ক্ষেত্রে স্বচ্ছভাবে সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগ করতে হবে। এছাড়াও তাদের প্রাপ্য ডি এ অবিলম্বে দিতে হবে। যদিও শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে দেখা গেল এক অন্য চিত্র। সরকারি কর্মচারীরা ধর্মঘটের ডাক দিলেও সকাল দশটার পর থেকে সরকারি নিয়ম অনুসারে চলছে সমস্ত কাজ। অন্যান্য দিনের মতোই প্রত্যেক সরকারি কর্মচারীরা সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে এসে উপস্থিত হয়, এরপরে যে যার মত শুরু করে কাজ। তবে এক প্রকার ধর্মঘটের কোন প্রভাব পড়ল না সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে। ধর্মঘট প্রসঙ্গে শান্তিপুর সমষ্টি উন্নয়নের পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামাণিক কি বললেন।
সরকারি কর্মচারীরা ধর্মঘটের ডাক দিলেও শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে সরকারি নিয়ম অনুসারে চলছে সমস্ত কাজ।












Leave a Reply