বাংলার বাড়ি প্রকল্পে ৩৮ জন প্রাপকের হাতে কয়েক লক্ষ টাকার চেক তুলে দিল কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: বাংলার বাড়ি প্রকল্পে ৩৮ জন প্রাপকের হাতে চেক তুলে দিল কোচবিহার পৌরসভা। এদিন কোচবিহার পৌরসভার অফিস ঘরে ওই চেক তুলে দেওয়া হয়। এদিন কোচবিহার পৌরসভার ২০টি ওয়ার্ডের ৩৮ জন প্রাপককে ২০ লক্ষ ৪৭ টাকা তুলে দেওয়া হয়। এবং যারা সিকিউরিটি জমা দেওয়া ছিল তাদের ৭ জনকে ২৫ হাজার টাকা করে ১ লক্ষ ৭৫ হাজার টাকা তাদের ব্যাংক একাউন্টে দেওয়া হলো। পাশাপাশি বাংলার বাড়ি প্রাপকের হাতে একটি করে ফলের গাছ দেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা।

এদিন চেক তুলে দেওয়ার পর পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, কোচবিহার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৩৮ জন বাংলার বাড়ি প্রকল্পে প্রাপকের হাতে ২০ লক্ষ ৪৭ হাজার টাকা তুলে দেওয়া হয়। এবং যারা সিকিউরিটি জমা দিয়ে ছিলেন তাদের সাতজনকে ২৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা তাদের ব্যাঙ্ক একাউন্টে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখতে এবং আমাদের অক্সিজেন সরবরাহ করতে বাংলারবাড়ি প্রকল্পের প্রাপকদের হাতে লেবু গাছ, পেয়ারা গাছ, নিম গাছ বিভিন্ন রকমের গাছপালা তাদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি তিনি আরো বলেন,বিভিন্ন রকমের রোগ-ব্যাধির হাত থেকে বাঁচতে আপামর জনসাধারণকে প্লাস্টিক বর্জনের পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *