আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রূপরেখা তৈরি করতে আসরে নেমে পরল জাতীয় কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রূপরেখা তৈরি করতে আসরে নেমে পরল জাতীয় কংগ্রেস। সোমবার জাতীয় কংগ্রেসের ফালাকাটার দলীয় কার্যালয়ের ফালাকাটা ব্লক জাতীয় কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচন কমিটির চেয়ারম্যান মৃন্ময় সরকার সাংবাদিক সম্মেলন করে বলেন, জাতীয় কংগ্রেসের যে সকল কর্মী ভুল বুঝে তারা অন্য দলে যোগদান করেছিলেন এখন তারা বুঝতে পারছেন যে তারা চোরদের দলে যোগ দিয়েছেন এখন তারা আবার ফিরে আসতে চাইছে আমরা তাদের মর্যাদা দিয়েই দলে স্থান দেব এবং পঞ্চায়েত নির্বাচনের টিকিটের বিষয়টি আমাদের জেলা এবং রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হবে। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য দুর্নীতি মুক্ত প্রশাসন গড়া। তবে যাদের এলাকায় পরিচিতি বেশি এবং যারা কাজের লোক তাদেরকেই টিকিট দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *