নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- একটি পূর্ণবয়স্ক বাইসনের মৃতদেহ উদ্ধার হল। সোমবার ঘটনাটি ঘটে ফালাকাটার গোপনগর এলাকায়। এদিন ফালাকাটা ও গুমানিহাট রেললাইনের মিলরোড ওভারব্রিজের কিছুটা দূরে স্থানীয় বাসিন্দারা বাইসনটিকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে রেলকর্মী ও বনকর্মীরা ঘটনাস্থলে যান। রেলের আলিপুরদুয়ার ডিভিশনের তরফে জানানো হয়েছে, বাইসনটি রেললাইনের দুটি ট্র্যাকের মাঝখানে পড়েছিল। ট্রেনের ধাক্কায় বাইসনের মৃত্যু হয়েছে কি না, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। জলদাপাড়ার বনকর্মীরা বাইসনটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফের জঙ্গলে নিয়ে যান।
একটি পূর্ণবয়স্ক বাইসনের মৃতদেহ উদ্ধার হল।












Leave a Reply