প্রতারণার অভিযোগে জড়িত থাকার সন্দেহে চিবুজো নামে আরও এক নাইজেরিয়ানকে ট্রানজিট রিমান্ডে মালদায় নিয়ে আসা হলো।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—-১৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বেনেডিক্ট নামে এক নাইজেরিয়ানকে গ্রেফতার করেছিল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। সেই ঘটনার আরও যোগ সূত্র হাতে এসেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে। এই ঘটনার জড়িত থাকার সন্দেহে চিবুজো নামে আরও এক নাইজেরিয়ানকে ট্রানজিট রিমান্ডে মালদায় নিয়ে আসা হয়েছে।
জানা গিয়েছে, ঠিক একই ধরণের প্রতারণার অভিযোগে নয়ডা থেকে চিবুজোকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। অনলাইন প্রতারণা চক্রে বেনেডিক্টের সঙ্গে চিবুজোর সরাসরি যোগ রয়েছে বলে অনুমান করছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। সেই ঘটনার জিজ্ঞাসাবাদে চিবুজোকে আজ মালদায় নিয়ে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *