বর্ধমান শহরের বড়নীলপুর এলাকায় অগ্নি সংযোগের ঘটনায়, তদন্তে ফরেনসিক দল।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরের বড়নীলপুর এলাকার অতুল স্মৃতি সংঘের নিচে থাকা গ্যাস সিলিন্ডার সার্ভিসিং এর দোকানে ১৪ ই মার্চ হঠাৎই লেগে যায় ভয়াবহ আগুন। পরপর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে কেপে ওটা গোটা এলাকা। চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বিভাগের দুটি ইঞ্জিন। ১৪ ই মার্চ ঘটে যাওয়া সেই ভয়াবহ অগ্নি সংযোগের ঘটনায় আজ বড়নীলপুরের অতুল স্মৃতি সংঘের এলাকায় সেই দোকানে তদন্তের জন্য উপস্থিত হয় ফরেনসিক দল। দোকানের সমস্ত রকম জিনিস খতিয়ে দেখেন ফরেন্সিক দলের আধিকারিকরা। যদিও ক্যামেরার সামনে কোন তথ্য দিতে চাননি ফরেনসিক আধিকারিকরা। সাংবাদিকদের প্রশ্নের মুখে ডক্টর দেবাশীষ সাহা নামে এক আধিকারিক বলেন, সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মনীষা দাস নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, গত 14 ই মার্চ যে ভয়াবহ অগ্নি সংযোগ ঘটেছিল তারই তদন্তে আজ ফরেনসিক টিম এসেছিল। আমরা দেখলাম আধিকারিকরা সমস্ত বিষয়টি খতিয়ে দেখলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *