এবার শাসকদলের ঘরে থাবা বসালো সিপিআইএম।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এবার শাসকদলের ঘরে থাবা বসালো সিপিআইএম।আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দেওগাঁয়ে তৃণমূলের ঘর ভাঙলো সিপিআইএম।সিপিআইএম ফালাকাটা ২ নং এরিয়া কমিটির দাবি এদিন সংশ্লিষ্ট এলাকার তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যা সহ মোট ২৯ টি পরিবার সিপিআইএমে যোগদান করে। জানা গিয়েছে, যোগদান কারীদের মধ্যে রয়েছেন সংশ্লিষ্ট পার্টের বর্তমান তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা আঞ্জুমা খাতুন এবং তৃণমূলের জন্মলগ্নের অঞ্চল সভাপতি আব্দুল মান্নান।এদিন আঞ্জুমা খাতুনের শ্বশুর তথা তৃণমূলের জন্মলগ্নের বরিষ্ঠ নেতা আব্দুল মান্নানের অভিযোগ, বর্তমানে দলের জনপ্রতিনিধিদের অন্ধকারে রেখে কতিপয় নেতা যা খুশি তাই করছে।সেটা তিনি বরদাস্ত করতে না পেরে দলত্যাগ করে সিপিআইএমে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *