জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ময়ূর দল, রীতিমতো উৎসাহিত হয় চা বাগানের শ্রমিকরা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ঝিরিঝিরি বৃষ্টি হলেই অনেকেই গুন গুন করে,… হূদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মত নাচেরে…..ঝিরি বৃষ্টিতে ময়ূর নেচে ওঠে। এই গল্প শুধু বই এর পাতায় পড়তে হয়। কিন্তু জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে গল্পের বই নয় বাস্তবেই ঝিরিঝিরি বৃষ্টিতে ময়ূর দল বেঁধে নাচে। যা দেখে রীতিমতো উৎসাহিত হয় চা বাগানের শ্রমিকরা। বর্ষা দেরি থাকলেও বেশ কয়েকদিন থেকে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে গোটা চা বাগান যেন সবুজ চাদরে ঢেকে গেছে। বৃষ্টিরদিন তিন কড়ি চায়ের পাতা তুলতে তুলতে চা বাগানের শ্রমিকরা ময়ূরের পেখম তুলে নাচার দৃশ্য মনভরে দেখে। সেই দৃশ্য ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন অনেক শ্রমিক। তা মুহুর্তের মধ্যে ভাইরালও হয়। যার জেরে বৃষ্টি হলেই ময়ূরের পেখম তুলে নাচার দৃশ্য দেখতে ভীড় করেন জলপাইগুড়ি শহর সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও পরিবেশ প্রেমীরা।

জানা গেছে এই গোরুমারা অভয়ারণ্য সহ পাশ্ববর্তী জঙ্গল থেকে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ময়ূরের দল দল বেঁধে আসে। এই বাগানেই অনেক ময়ূর ডিম পাড়ে। আর ময়ূরদর বন্ধুর মত আগলে রাখে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে বাগান কর্তৃপক্ষ। ময়ূর চা বাগানের যত্রতত্র ডিম পাড়লেও সেই ডিম কোন চা শ্রমিক নিয়ে যায় না। শুধু তাই নয় দেখলাভের পাশাপাশি ডিম থেকে বাচ্চা হওয়া পর্যন্ত নিরাপত্তাও দেয়। চা বাগানের শ্রমিক সুনীল ওরাও বলেন,’ ঝিরিঝিরি বৃষ্টিতে ময়ূরের নাচ দেখতে দেখতে কাজ কররে ভিষণ আনন্দ লাগে।’ ময়ূর দেখতে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে আসুন আহ্বান জানাচ্ছেন বাগানের ম্যানেজার…………। তার বক্তব্য, ‘চা বাগানের প্রকৃতিকে আরও সুন্দর করে মেলে ধরে ময়ূরের দল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *