ফালাকাটা ব্লকের দলগাঁও অঞ্চলের তাসাটি চা বাগানে তৃণমূলে ভাঙন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। এরই মধ্যেই শাসক-বিরোধী সবাই ঘুঁটি সাজাতে শুরু করেছেন। শুরু হয়েছে দল ভাঙানোর খেলাও। ফালাকাটা ব্লকের দলগাঁও অঞ্চলের তাসাটি চা বাগানে তৃণমূলে ভাঙন। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো ৩০ টি পরিবার। এদিন তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ১৩ নম্বর মন্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক আনন্দ মাহালি সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *