কাঠ মাফিয়াদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে বন দপ্তরের।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কাঠ মাফিয়াদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে বন দপ্তরের। ফের একবার বন দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোরাই কাঠ ও আসবাবপত্র বাজেয়াপ্ত করা হল। গোপন সূত্রে খবর পেয়ে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা অভিযান চলায় ফালাকাটা ব্লকের বাগানবাড়ি এলাকায়। ওই এলাকার একটি বাড়িতে ওই কাঠ গুলি লুকিয়ে রাখা ছিল। সেগুলো বাজেয়াপ্ত করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা। তবে ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া কাঠ গুলির আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা। আগামী দিনেও এই অভিযান চলবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *