তীব্র জলকষ্ট মেদিনীপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের! পৌরসভার চেয়ারম্যানের আশ্বাসে উঠলো বিক্ষোভ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ দশদিন ধরে মেদিনীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে তীব্র জলকষ্ট। এলাকাবাসীদের অভিযোগ বারবার স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। তাই শুক্রবার বেলা এগারোটা থেকে মেদিনীপুর শহরের বার্জটাউন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলেন এলাকাবাসী। সেই বিক্ষোভ কর্মসূচি প্রায় এক ঘন্টা চলার পর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান। এলাকার তীব্র জলকষ্ট দূর করতে এলাকায় প্রয়োজন মতো জলের ট্যাঙ্ক দিয়ে আপাতত জল সরবরাহ করা হবে বলে প্রতিশ্রুতি দেন। আগামী ১৫ দিনের মধ্যে এলাকায় নতুন করে একটি ডিপ টিউবওয়েল খনন করে আবার পানীয় জল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন পৌর প্রধান সৌমেন খান। পুরপ্রধানের আশ্বাস পেয়ে উঠেছে অবরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *