পথ কুকুরের কামড়ে গুরুতর আহত ৪ ব্যক্তি, আনা হলো সাঁকরাইল গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রে।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : পথ চলতি কুকুরের কামড়ে আতঙ্কিত আন্দুল এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটে শুক্রবার আন্দুর বাজার সংলগ্ন এলাকা দোকান খুলতে আসা ব্যক্তি বা পথ চলতে থাকা ব্যক্তিকে হঠাৎই পিছন থেকে একটি কুকুর এসে কামড় বাসায় । কারোর পায়ে কারো হাতে গভীরভাবে ক্ষত করে কামড় দেয় কুকুরটি। এমনভাবে কামড় দেয় কুকুরটি যে কেউ তা দেখলে শিউরে উঠবে এমন অভিমত পথ চলতি সাধারণ মানুষের। এইভাবে ওই এলাকার চার ব্যক্তিকে ধাপে ধাপে কামড়াতে থাকে কুকুরটি কেন এইভাবে কামড়াচ্ছে কুকুরটি তা বুঝে উঠতে পারছে না এলাকার বাসিন্দারা। অতর্কিত কুকুরের কামড়ে তৈরি হয়েছে আতঙ্ক আন্দুল এলাকা। আহত ব্যক্তিদের সাঁকরাইল গ্রামীন হাজী এসটি মল্লিক হসপিটালে নিয়ে আসা হয়। তিন ব্যক্তি ছাড়াও এক ভবঘুরে মহিলা কে কামড় দেয় কুকুরটি। যন্ত্রণা ছটফট করতে থাকে আহত ব্যক্তিরা ।হসপিটালে সুশ্রূষা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *