বর্ধমানের রমনা বাগানে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এর এলাকায় একটি ডিয়ার পার্ক তৈরির আবেদন নিয়ে তিনি দেখা করেছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে। তারপরই রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ফোন করেন বর্ধমানের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার নিশা গোস্বামীকে। সেই মর্মেই শুক্রবার ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার নিশা গোস্বামীর সাথে তার আবেদন নিয়ে দেখা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন,বর্ধমানের চিড়িয়াখানা আছে এটা অনেকেই জানেন না। এই চিড়িয়াখানায় আগে বহুৎবার আসি। চিত্তরঞ্জন ঘোষ ছিল বিশ্ববিদ্যালয়ে যখন তখন আমি গোলাপবাগ বিশ্ববিদ্যালয় এই ছাত্র ছিলাম। সে সময় অনেকবার এসেছিলাম এই সুন্দর চিড়িয়াখানা দেখতে। এখন অনেক উন্নতি হয়েছে এই চিড়িয়াখানায়, সাজানো গোছানো রয়েছে। এখানে চিতাবাঘ,ময়ূর, হরিণ এবং বিভিন্ন রকমের পশু পাখি আছে। পূর্বস্থলীর এক নম্বর ব্লকের ভরপুর গ্রাম পঞ্চায়েতের দামোদরপাড়া একটি ডিয়ার পার্কে ভাবনা আছে। এই পার্কে সবরকম পশুপাখি থাকবে। দামোদর পড়ায় ৪.৫ একর জমি আছে সবটাই সরকারের হাতে তুলে দিতে চাই, যাতে ডিয়ার পার্কটি হয়। পাশে গ্রামীণ এলাকা ইকো ট্যুরিজম যাতে করতে পারি সেই জন্য বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে কথা বলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *