শুভেন্দু সভা শেষে বাড়ি যাওয়ার পথে বিজেপি কর্মী উপর আক্রমণ আহত বিজেপি কর্মী ময়না স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। নতুন করে আবার উত্তপ্ত ময়নার বাকচা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর জেলার ময়নায় শুভেন্দু অধিকারীর মিছিল থেকে ফেরার পথে আক্রান্ত বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, তরুণ দাস নামে এক কর্মী মিছিল শেষে বাকচার কোনমাথা মোড়ে তৃণমূল আসবি তো দুষ্কৃতীরা মেরে মাথা ফাটিয়ে দেওয়া সহ হাত-পা ভেঙে দেয় বলে অভিযোগ, আশংকাজনক অবস্থায় আক্রান্ত বিজেপি কর্মীকে ময়না হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আক্রান্ত বিজেপি কর্মীর সাথে দেখা করেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। পায়ে এবং মাথায় আঘাত লেগেছে বলে জানান তিনি, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *