আগামী পঞ্চায়েত নির্বাচনে শান্তিপূর্ণ নির্বাচনের দাবিসহ একাধিক দাবি নিয়ে মহা মিছিল করলো সিপিআইএম, পা মিলিয়েছেন সুজন চক্রবর্তী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় খবরের শিরোনামে ময়না। একদিকে যেমন তদন্তের দাবি জানিয়েছেন তার পরিবার। বিজেপির লাগাতার বিক্ষোভ করছে ময়নার বুকে। সোমবার বিকেলে আগামী পঞ্চায়েত নির্বাচনের শান্তিপূর্ণ নির্বাচনের দাবি সহ একাধিক দাবি নিয়ে মহা মিছিল করলো সিপিআইএম,যেই মিছিলে পা মিলিয়েছেন সুজন চক্রবর্তী। মিছিলের পাশাপাশি ময়না বাজারে জনসভা করলেন তিনি। এবং ময়না থেকে শাসকদল ও বিজেপিকে তোপ দাগেন তিনি। পরিশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে কটাক্ষ করে দিলেন সুজন চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *