বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস পালিত হলো সাঁকরাইল বিডিও অফিসে।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মশতবার্ষিকী উপলক্ষে সাঁকরাইল বিডিও নাজির উদ্দিন সরকারের নেতৃত্বে হয়ে গেল কবি বন্দনা। গান আবৃতি নৃত্যের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিডিও সহ পঞ্চায়েত সমিতি সভাপতি এবং কর্মাধ্যক্ষরা। কবিগুরুর কবিতা গান গল্প চিন্তা ভাবনাকে সমাজের মাধ্যমে বিকশিত করা হয় কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে। বর্তমান প্রজন্মে কবিগুরুর কলাকুশলী ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার মূল উদ্দেশ্য এই সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করলেন কবিগুরু জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *