দশম শ্রেনীর সর্বভারতীয় আইসিএসসি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম সম্বিত মুখোপাধ্যায়কে সংবর্ধিত করলেন বিধায়ক খোকন দাস।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- দশম শ্রেণীর সর্বভারতীয় আইসিএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশ হওয়ার পর সর্বভারতীয় স্তরে প্রথম হয়েছে বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের সম্বিত মুখোপাধ্যায়। বর্ধমানের সম্বিত মুখোপাধ্যায় ৯০০ মধ্যে ৮৯২ পেয়েছে। ৯৯.৮ শতাংশ পেয়ে দেশের মধ্যে প্রথম হয়েছে সে। বর্ধমান শহরের পার্ক পার্কার রোড এলাকায় তার বাড়ি। আজ তাকে বাড়িতে গিয়ে সংবর্ধিত করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। উত্তরীয় পড়ে এবং পুষ্প স্তবক দিয়ে তাকে সংবর্ধিত করেন বিধায়ক। পাশাপাশি মিষ্টিমুখ করিয়ে দেন বিধায়ক। বিধায়কের কাছে সংবর্ধিত হতে পেরে খুশি সম্বিত এবং তার পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *