পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরি তারিখ শেষ যাওয়ার পরেও রাস্তা শুরু হয়নি অভিযোগ এলাকাবাসীর।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর পঞ্চায়েতের খানপাড়া এলাকায়। পথশ্রী প্রকল্পে মানিকপুর খান পাড়া এলাকায় ঘটা করে নেমপ্লেট বসানো হলেও এখনো কাজ শুরু হয়নি। নেমপ্লেটে কবে থেকে কাজ শুরু হবে এবং কবে শেষ হবে সেই তারিখও দেওয়া আছে। কত টাকার কাজ, কত কিলোমিটার কাজ সবই দেওয়া আছে কিন্তু কাজ হলো না অথচ গত ২৭ এপ্রিল তারিখ পেরিয়ে গিয়েছে অভিযোগ এলাকাবাসীর। স্টোনচিপ, বালি সেই দেড় মাস আগে থেকে পড়ে আছে, এখনো রাস্তার কাজ শুরু হলো না কবে কাজ হবে? আদৌ কাজ হবে তো সন্দিহান এলাকা বাসীদের মনে! এলাকাবাসী অভিযোগ পঞ্চায়েতের সদস্যের দেখা পাওয়া যায় না। নেমপ্লেট লাগানো হলেও কবে কাজ হয় সেই দিকে তাকিয়ে এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *