বর্ধমান থানার পুলিশ এবং লালবাজার থানার পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার দুই গাড়ি চোর।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- মেমারি থানার বাসিন্দা তার স্করপিও গাড়িটি মেরামতের জন্য তিনি দিয়েছিলেন বর্ধমান শহরের মোড়ের কাছে অবস্থিত একটি গ্যারেজে। সেখান থেকে তার গাড়িটি চুরি হয়। তারপর তিনি বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। বর্ধমান থানার পুলিশ তদন্তে নামে এবং জানতে পারি সেই গ্যারেজি কর্মরত বিকি দাস এই গাড়ি চুরির সাথে জড়িত আছে। পাশাপাশি কলকাতার গার্ডেন ব্রিজের বাসিন্দার অমর কুমার দাস তিনিও জড়িত আছেন এই গাড়ি চুরির সাথে। তখন আজ বর্ধমান থানার পুলিশ বর্ধমানের বাসিন্দার ভিকি দাস কে গ্রেফতার করেন এবং কলকাতার লালবাজার থানার সহযোগিতায় কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় অমর দাস কে। গ্রেফতার করার পর আজ তাদের সাথে কোর্টে তোলা হয়। এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডিএসপি ট্রাফিক দুই রাকেশ চৌধুরী। সাংবাদিক বৈঠকে ডিএসপি ট্রাফিক টু রাকেশ চৌধুরী বলেন, আমাদের কাছে অভিযোগ করা হয়েছিল যে মেমারী থানার বাসিন্দা এক ব্যক্তি তার স্করপিও গাড়িটি মেরামতের জন্য দেন আলিশা মোড়ের একটি গ্যারেজে। সেখান থেকেই চুরি হয় তার স্করপিও গাড়িটি। তদন্তে নেমে আমরা জানতে পারি সেখানে হেলপারের কাজ করতো বিকি দাস। সে এই চুরির সঙ্গে জড়িত আছে। পাশাপাশি তদন্তে আরো জানা যায় কলকাতার গার্ডেন রিচের বাসিন্দা অমর কুমার দাস তিনিও জড়িত আছেন। কলকাতার লালবাজার থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় অমর দাস কে এবং বর্ধমানের বাসিন্দা বিকি দাসকে বর্ধমান থেকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *