নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার বৈকন্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত বাম গ্রামের বিএসএ ইটভাটার পাশে রয়েছে দীর্ঘদিনের একটি কবরস্থান।বৃহস্পতিবার দিন চারজন ব্যক্তি কবর স্থানটি ভেঙে দেয় জেসিবি চালিয়ে। উল্লাসের পাশেই বাম গ্রামের কবরস্থানটি অবস্থিত সেহেতু এই জায়গাটির মূল্য অনেক বেশি। মসজিদের ইমাম শেখ হিমায়াতুল্লাহ বলেন,২০০১ সালে আমি নিজের হাতে ২০০ টি গাছ লাগিয়েছিলাম। এই গ্রামে কিছু অসাধু ব্যক্তি তাদের নিজেদের কার্যসিদ্ধ করার জন্য জালিয়াতি করে পরচা বের করে জায়গা দখল করেছে। গ্রামের মানুষজন জানান,বেনুমোহন হালদার, শেখ নূর মোহাম্মদ , মোশারফ হোসেন এবং শেখ মফিজুর হক এই চারজন ব্যক্তির আগেও জালিয়াতি করে অনেক জায়গা দখল করেছে। পড়ে সেই জায়গাগুলিকে বিক্রি করে দেয় প্রোমোটারদের কাছে। সেই মতোই কবরস্থানটিও দখল করে প্রোমোটারদের হাতে তুলে দেওয়া পরিকল্পনা আছে। মসজিদের ইমাম এবং গ্রামবাসীরা চাইছেন কবরস্থানটি পুনরায় ফিরে পেতে। গ্রামবাসীরা দাবি করেছেন, আমাদের পূর্বপুরুষেরা এই কবরস্থানে কবরস্থ হত এবং বর্তমানে এই কবরস্থানে সবাই কবরস্থ হয়। কি হবে এই কবরস্থান ভেঙ্গে ফেলল,এটা অন্যায় হয়েছে। গ্রামবাসীরা চাইছে ক্ষতিপূরণ দিতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এই পরিপ্রেক্ষিতে বিডিও সুবর্ণা মজুমদার বলেন, কবরস্থানটি রেকর্ড নয় কিন্তু বাম গ্রামের মানুষেরা কবর স্থানটিতে দীর্ঘ ২০০ থেকে ২৫০ বছর ধরে ব্যবহার করছে। এই কবরস্থানটি একটি মঠের নামে আছে কিন্তু জায়গাটি আবার বিক্রি হয়েছে, চারজন ব্যক্তি জায়গাটি কেনেন। এই চারজন ব্যক্তি কবর স্থানটি জেসিবি দিয়ে খোঁড়াখুড়ি করেছেন,খোঁড়ার পরে মাথার খুলি এবং হাড় পাওয়া যায়। গ্রামের মানুষজন এসেছিলেন আমার কাছে অভিযোগ জানাতে যে কবরস্থানটি ভেঙে ফেলেছে। বিডিওর সাথে গ্রামবাসীদের আলোচনা হয়েছে। আবার উল্টে অভিযোগ করেছেন চারজন ব্যক্তি জোর করে গ্রামবাসীরা আমাদের জায়গাটি দখল করে নিচ্ছে। বিডিও উভয়পক্ষকে ২৩তারিখে আসতে বলেছেন।
২০০ বছরের কবরস্থান ভেঙে ফাঁকা জায়গা বানিয়ে ফেললো।












Leave a Reply