পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধিত করা হলো মাধ্যমিকে জেলার মধ্যে স্থান অধিকারী কৃতি ছাত্র-ছাত্রীদের।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-কিছু দিন আগেই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। ফল প্রকাশের পর পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী স্থান করে নিয়েছে রাজ্যে এক থেকে দশের মধ্যে। তারপর থেকে সংবর্ধিত করা হচ্ছে সেই সব কৃতি ছাত্র-ছাত্রীদের। সেই মর্মে আজ সোমবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার মাধ্যমিকে রাজ্যের মধ্যে ১ থেকে ১০ এর মধ্যে স্থান অধিকারী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হলো। মোট ১২ জন কৃতি ছাত্র-ছাত্রীদের আজ সংবর্ধিত করা হয়।কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক, একটি উপহার। আজ এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা , পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু, অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ )কাজল রায়,পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জল প্রামানিক, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মেহেবুব মন্ডল সহজ জেলা পরিষদের সদস্য এবং সদস্যাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *