পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গতকাল হঠাৎই কালবৈশাখী ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে যায় বর্ধমান শহর ও তার পার্শ্ববর্তী এলাকা । ঝড়ের দাপট এতটাই ছিল ক্ষতিগ্রস্ত হয় বর্ধমান শহর এবং শহর লাগুয়া বিভিন্ন এলাকা । সেই রকমই বর্ধমান এক নম্বর ব্লকের রায়ান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোটিংগড় এলাকায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়ি । আজ তাদের হাতে ত্রিপল তুলে দিলেন বর্ধমান ১ নম্বর ব্লকের সভানেত্রী কাকলি তা এবং বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য। মানুষের পাশে থেকে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ যুব সভাপতি মানস ভট্টাচার্য এবং ব্লক সভাপতি কাকলি তা । কথা বলেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন তারা।কথা বলেন প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে এবং আশ্বাস দেন সব সময় তাদের পাশে থাকার। শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ নয় রক্তদান শিবির,স্বাস্থ্য পরীক্ষা শিবির, করোনা মহামারীর সময় মানুষকে খাদ্য প্রদান বিভিন্ন সামাজিক কর্মসূচি করে তারা মানুষের পাশে থাকেন। আজ উপস্থিত ছিলেন বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ভিকি ঠাকুর সহ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বর্ধমান এক নম্বর ব্লকের সভানেত্রী কাকুলি তা ও যুব সভাপতি মানস ভট্টাচার্য।












Leave a Reply