মুখ বধির নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —মুখ বধির নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। অভিযোগের তীর স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে মোথাবাড়ি থানার পুলিশ। মালদার মোথাবাড়ি থানার পঞ্চনন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। আরেক অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। খুবই খুঁজছে স্থানীয় বাসিন্দারা।
অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে কংগ্রেস ও বিজেপি।
ক্ষমতার দম্ভে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা এবং তাদের আত্মীয়রা দাবি সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্রের
দল কোনোভাবেই অভিযুক্তদের পাশে থাকবে না যথাযোগ্য আইনি ব্যবস্থা নেওয়া হবে দাবী জেলা তৃণমূল নেতৃত্বের।
এই ঘটনায় মূল অভিযুক্ত মাসুম শেখ কে গ্রেফতার করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
গোটা বিষয়টি নিয়ে অভিযুক্ত মাসুম শেখের দাদা তথা স্থানীয় পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য দাউদ শেখের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *