পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচন আর বাকি হাতে গোনা কয়েকটা দিন বাকি। প্রতিটি রাজনৈতিক দল তারা রীতি মতো কোমর বেঁধে নেমে পড়েছে ভোট প্রচারে। তবে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের কোলা-২ গ্রাম পঞ্চায়েতের আশুরালী গ্রামে ভোট প্রচার একটু অন্য রকম। এই গ্রামে প্রার্থীদের মধ্যে নেই নেই ভোট নিয়ে হিংসা, বিবাদ কিংবা প্রার্থীদের মধ্যে ভোট প্রচার নিয়ে টক্কর। এই আসনটি ওবিসি সংরক্ষণ হওয়ায় গ্রামের একটি পরিবারেরই তিন জন প্রার্থী নির্বাচন করতে বাধ্য হয়। তৃণমূল, বিজেপি এবং সিপিআই এম প্রার্থী নির্বাচিত হয় আশুরালী গ্রামের পাল পরিবার থেকেই। এক কথায় পরিবারের কাকা ও দুই ভাইপো লড়ছেন আশুরালী গ্রাম থেকে। পরিবারের সম্পর্কে কাকা সন্ন্যাসী পাল লড়ছেন সিপিআই এম থেকে, পরিবারের সম্পর্কে ভাইপো শান্তনু পাল তৃণমূল কংগ্রেস থেকে এবং অপর ভাইপো উত্তম পাল লড়ছেন বিজেপি থেকে।পেশায় তিন জনেই ছোট খাটো ব্যবসা কাকা সন্ন্যাসী পালের দোকান রয়েছে কোলাঘাটে খড়িচক মোড়ে, তৃণমূল প্রার্থী শান্তনু পালের ফুলের ব্যবসা এবং বিজেপি প্রার্থী উত্তম পালের বাড়ির সামনে ছোট খাটো একটি দোকান। তিন জনেরই রাজনীতিতে সক্রিয় নয়। বলা যেতে পারে রাজনীতিতে হাতে খড়ি। ভোট যেহেতু সামনে তাই প্রাথমিক ভোট প্রচার হিসেবে তিন পক্ষই দেওয়াল লিখন শুরু করেছে। গত নির্বাচনে এই বুথটি বামেদের দখলে ছিলো। তাই এবারেও জেতার ব্যপারে আশাবাদী পরিবারের কাকু অর্থাৎ সিপিআই এম প্রার্থী সন্ন্যাসী পাল।পাশাপাশি তৃণমূল প্রার্থী শান্তনু পালের দাবী, দিদির উন্নয়নের জোয়ারে জয় মিলবে তার।অন্য দিকে অপর ভাইপো বিজেপি প্রার্থী উত্তম পালের দাবি, রাজ্য সরকারের দুর্নীতি, বেকার ত্বই তাদের জয় আসবে পঞ্চায়েত নির্বাচনে। তিন প্রার্থীই বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন ব্যবসার ফাঁকে। তবে তিন প্রার্থীই একই বাড়িতে বসবাস। নেই রাজনৈতিক বিদ্বেষ বা হিংসা। তিন প্রার্থীরই একটাই বক্তব্য শান্তি পূর্ণ ভাবেই সম্পন্ন হোক পঞ্চায়েত নির্বাচন। রাজনীতির ময়দানে যেই জিতুক কোন ভাবেই হিংসার রেশ পরিবার বা গ্রামের মানুষের মধ্যে যাতে না পড়ে সেই আবেদনই করছেন তিন দলেরই প্রার্থী। তবে ভোটের পর ফলা ফলের দিকেই তাকিয়ে রয়েছে এলাকার মানুষ। কে শেষ হাসি হাসবে তা সেই দিকেই অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন।
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের কোলা-২ গ্রাম পঞ্চায়েতের আশুরালী গ্রামে ভোট প্রচার একটু অন্য রকম।












Leave a Reply