নিজস্ব সংবাদদাতা, মালদা:— রতুয়া ২ নম্বর ব্লকের নৌওগমা মোড়ের টার্নিং এ মেক্সি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুখুরিয়া থানার নৌগামা মোড় এলাকায়। মঙ্গলবার এই ঘটনাই গুরুতর আহত হয় ম্যাক্সি চালক এবং একজন মহিলা যাত্রী। তড়িঘড়ি তাদের উদ্ধার করে আড়াই ডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে মালদা শহর থেকে রতুয়াগামী একটি যাত্রী বোঝাই ম্যাক্সি গাড়ি নৌওগমা মোড় এলাকায় ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তড়িঘড়ি স্থানীয়দের তৎপরতাই গুরুতর আহত দুইজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পখুরিয়া থানার পুলিশ। পুলিশ দুটো গাড়িকেই আটক করেছে। যদিও এই ঘটনায় প্রাণহানি হয়নি বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে।
রতুয়া ২ নম্বর ব্লকের নৌওগমা মোড়ের টার্নিং এ মেক্সি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুখুরিয়া থানার নৌগামা মোড় এলাকায়।












Leave a Reply