বিগত ২২শে শ্রাবণ TINY TOTS স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পালন করা হল রবীন্দ্রনাথের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান।

শিবপুর-হাওড়া, নিজস্ব সংবাদদাতাঃ- বিগত ২২শে শ্রাবণ TINY TOTS স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পালন করা হল রবীন্দ্রনাথের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান।
অনুষ্ঠানে যথোচিত শ্রদ্ধা সহকারে বিভিন্ন অনুষ্ঠান পালিত হলো। অংশ গ্রহন করলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ,অন্যান্য শিক্ষিকা , শিক্ষার্থীরা, তাদের অভিভাবক এবং আগত অতিথিরা।
আবৃত্তিতে ছিলেন অধ্যক্ষা শ্রীমতী ভারতী মুখার্জি, প্রদীপ মূখার্জি, শিক্ষিকা বাণী চক্রবর্তি প্রমুখ।
পারিজাত নাথ এর ঠাকুরদা প্রানতোষ নাথ সুন্দর বক্তব্য রাখেন। স্কুলের অন্যান্য শিক্ষিকাদের মধ্যে সহেলি সেনগুপ্ত, মীনাক্ষী বন্দোপাধ্যায়, বাণী চক্রবর্তী, দেবশ্রী ভট্টাচার্য, সাধনা, স্বাতী রায়, অনিন্দিতা পাঠক দাস এরা দিনের উপযোগী গান গেয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করেন। উপস্থিত অতিথি অমৃতা পাল গান শোনান।
অনেক ছাত্রী ও ছাত্র কবিতা বলে। অভিভাবক শাশ্বতী পাল এর আবৃত্তি সুন্দর ছিল। অভিভাবক অসীমা ঘোষ দত্তের গান মনোগ্রাহী ছিল।
এছাড়াও অভিভাবকদের অনেকেই এগিয়ে এসে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন।
এছাড়াও সীমা মিত্র গান গেয়ে শ্রদ্ধা জানান।
এইভাবেই শ্রদ্ধাসহকারে দিনটি স্কুলে পালিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *