মেঘ : রাণু সরকার।

আকাশে মেঘ বিরহবেদনায়
কাতর গৃহিণী,
আঁচলে মুখ ঢেকে চলছে
নিরাশ্রয় উৎকণ্ঠিত পথিক পথ চেয়ে
আছে বসে।

বিহানে সূর্য কিরণে আচ্ছাদিত বেদনাবহ
বচন হারা….
আঁধারিয়াতে যে জ্বলছে
যামিনীর উজ্জ্বল নক্ষত্র।

অম্বরে তো রাখিনি অতীত বৃত্তান্ত-
তথাপি,শূন্যে বিচরণ করেছিলো মহোল্লাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *