ধনেশের টানে সিটং–লাটপঞ্চরের কর্মঠ ফরেস্ট বস্তিতে উপচে পড়া পর্যটকের ভিড়।

সিটং, নিজস্ব সংবাদদাতা:- সিটং–লাটপঞ্চরের পর্যটকদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এখানকার ধনেশ পাখি। এই সুন্দর ধনেশ পাখি দেখার জন্য প্রতিদিন শত শত পর্যটক এখানে ভ্রমণে আসেন। ঠিক এইভাবেই বর্তমানে সিটং–৩ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কর্মঠ ফরেস্ট বস্তি এলাকায় ধনেশ পাখি দেখার জন্য পর্যটকদের ভিড় জমেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, কর্মঠ এলাকায় এই প্রথম এত বড় সংখ্যায় পর্যটকদের সমাগম ঘটছে। কারণ বর্তমানে এই এলাকায় ধনেশ বা হর্নবিল পাখির নিয়মিত আবাস গড়ে উঠেছে। গ্রামের একেবারে কাছ থেকেই পর্যটকরা এই পাখিগুলো দেখতে এবং ক্যামেরায় বন্দি করতে পারছেন। ফলে সকাল থেকেই সারিবদ্ধভাবে ক্যামেরা নিয়ে পর্যটকদের অপেক্ষা করতে দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *