চতুর্ভুজ শয়তান ও ঈশ্বর-কন্যার গল্প : মহীতোষ গায়েন।

জন্মদিন আসে যায়,শয়তানদের কারসাজিতে
হৃদয়ে আগুন জ্বলছে;কেউ দেখেও দেখেনি,
একদিন দেখে নিও,ঈশ্বরই প্রদীপ জ্বালাবে,
সে আগুনে পুড়ে ছারখার হবে চতুর্ভুজ মুখোশ।

কিছু স্বপ্ন,উন্নত মেধা ও মননের বিকাশে এত
হিংসা,ঈর্ষা কেন ? কিসের এত হীনতা ?
মিথ্যে বদনাম; দৈন্যতা কিসের?ফেরেব্বাজ,বাটপার লবি-শয়তানদের বাড়া ভাতে একদিন ছাই পড়বে।

ঘুমহীন রাতগুলোর অশ্রু জমে আগ্নেয়গিরির লাভা ,আঘাত পেতে পেতে মন ও দেহ পুড়ে লোহায় পরিণত,এখন আর স্বপ্ন দেখে না ঈশ্বর -কন্যা,চোখের নীচে জমা কালি জোৎস্নালোকে উজ্জ্বল তীব্র শপথে।

চতুর্ভুজ শয়তানদের জন্য লাভা ও লোহা অপেক্ষায় ,ঈশ্বর অথবা ইহজাগতিক শক্তি কেড়ে নেবে শয়তানদের লালসা,বাংলা জিতুক ও জাগুক,ঈশ্বর-কন্যার সমৃহ জীবনে আসুক শান্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *