
মালদা, নিজস্ব সংবাদদাতা:— চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মোহনবাগান এলাকায় চড়ক পুজোকে ঘিরে দেখা গেল মহাধুমধামের ছবি। মঙ্গলবার সকাল থেকেই মোহনবাগান মাঠে গাজন শিল্পীদের সং সেজে নাচ ও বিভিন্ন শৈল্পিক পরিবেশনায় মেতে ওঠেন শিল্পীরা।
হাতে নানা শস্ত্র নিয়ে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন গাজন শিল্পীরা, যা দেখতে মাঠের চারপাশে ভিড় জমায় অগণিত মানুষ। উপস্থিত দর্শকদের মুখে ছিল আনন্দ ও উচ্ছ্বাসের ছাপ।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৪৩ বছর ধরে এই ঐতিহ্য মেনেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। বিভিন্ন দল ভিন্ন ভিন্ন ছদ্মবেশে নাচ পরিবেশন করে এবং সেই নাচের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
এই উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন তুলে ধরে।












Leave a Reply