চিকেন বিরিয়ানি।।।

উপকরণ বাসমতি চাল – ৫০০ গ্রাম মুরগির মাংস – ১ কেজি আলু – ৪টি পেঁয়াজ কুচি – ৩ কাপ দই – ১ কাপ আদা-রসুন বাটা – ৩ চামচ বিরিয়ানি মসলা, জাফরান, ঘি, গোলাপ জল লবণ ও তেল পরিমাণমতো।

 

প্রণালী :- প্রথমে মুরগির মাংস দই, আদা-রসুন বাটা, লঙ্কা গুঁড়ো ও বিরিয়ানি মসলা দিয়ে অন্তত ২ ঘণ্টা মেরিনেট করুন। এরপর বাসমতি চাল আধসিদ্ধ করে তুলে রাখুন। কড়াইয়ে আলু ভেজে নিন। অন্যদিকে পেঁয়াজ কুচি সোনালি করে বেরেস্তা তৈরি করুন। এবার বড় হাঁড়িতে প্রথমে ঘি, তারপর মাংস, আলু, চাল ও বেরেস্তার স্তর দিন। ওপরে জাফরান ভেজানো দুধ ও গোলাপ জল ছড়িয়ে দিন। ঢাকনা আটকে কম আঁচে ৩০–৪০ মিনিট দমে রাখুন। সুগন্ধ বের হলে গরম গরম পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *