পনির বাটার মসালা।।

উপকরণ :- পনির – ৩০০ গ্রাম টমেটো – ৪টি কাজুবাদাম – ১০টি মাখন – ৩ চামচ ফ্রেশ ক্রিম – ½ কাপ আদা-রসুন বাটা, গরম মসলা ।

প্রণালী :- প্রথমে টমেটো ও কাজুবাদাম সেদ্ধ করে পেস্ট বানিয়ে নিন। কড়াইয়ে মাখন গরম করে আদা-রসুন বাটা ভাজুন। এরপর টমেটোর পেস্ট দিয়ে মশলা কষান। তেল ছাড়লে পনির কিউব দিন। শেষে ক্রিম ও গরম মসলা মিশিয়ে ৫ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। নান বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *