বিশ্ব যোগায় সেরার সম্মান পাওয়া দীপাঞ্জন জানাকে সংবর্ধনা ঘাটালে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিশ্ব যোগা বিভাগে বিশ্বসেরার সেরা দীপাঞ্জনকে সংবর্ধনা প্রদান করল ঘাটাল বিদ্যাসাগর রেলপথ মিশন।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে – ঘাটাল বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে বাৎসরিক অনুষ্ঠান এবং রক্তদান শিবির কে কেন্দ্র করে – গুণীজন সংবর্ধনার পাশাপাশি- বিশ্ব যোগা বিভাগে বিশ্বের সেরা শিরোপা অর্জনকারী- দাসপুরের গর্ব কৃতি সন্তান- দীপাঞ্জন জানাকে বিশেষ সম্মানে সম্মানিত করল কর্তৃপক্ষ।
এই সম্মান পেয়ে আপ্লুত দীপাঞ্জন ও তার পরিবার, এবং দীপাঞ্জন কে সম্মানিত করতে পেরে বিদ্যাসাগর রেলপথ মিশন ও গর্বিত হয়েছেন বলে মনে করে।
আজকের রক্তদান শিবিরে বিভিন্ন প্রান্তের মানুষ ও রক্তদান করেন।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থেকে শুভেন্দু চক্রবর্তীর রিপোর্ট আনন্দ নিউজ, সবার আগে সবার পাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *